“তখন পূর্ব বঙ্গের মুসলমানেরা লর্ড কার্জন ও সিভিলিয়ানগণের উৎসাহ পাইয়া হিন্দুর প্রতি অত্যাচার করিতে দ্বিধা করিত না। কিন্তু অনুশীলন সমিতির লাঠির ভয়ে তাহারা ঢাকার ন্যায় শহরেও অত্যাচার করিতে সাহস করিতনা।”
— ভারতের বিপ্লব কাহিনী, শ্রী হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, প্রথম খন্ড, পৃষ্ঠা ১০৯
“১৯০৭ সালের মার্চ মাসে কুমিল্লা ও ময়মনসিংহের জামালপুরে হিন্দু মুসলমানে দাঙ্গা হয়। এই দাঙ্গা চারিদিকে ছড়াইয়া ব্যাপক হইতে পারে নাই কেবল অনুশীলন সমিতির লাঠির জোরে। ঢাকা শহরে যে একবার লাঠির শক্তি পরীক্ষা হইয়াছিল সে কথা এখন বলিতেছি।
১৯০৭ সালের ১৭ই নভেম্বর প্রায় দুইশত মুসলমান অনুশীলন সমিতির চারি দিক ঘিরিয়া ফেলে, উহারা আক্রমণের একটা অছিলার উদ্দেশ্যে পুলিন বাবুর ৫০ নং ওয়ারীস্থ বাটীতে একটি গরু প্রবেশ করাইয়া দেয়, গরুটি বাটীর সংলগ্ন বাগানের ফসলের যথেষ্ট ক্ষতি সাধন করে, ইহাতে গরুটিকে প্রহার করিয়া তাড়াইয়া দেওয়া হয়। পূর্ব ব্যবস্থা অনুসারে মুসলমানেরা তীব্র প্রতিবাদ করে এবং আক্রমণ করিতে উদ্যত হয়।
পুলিনবাবু প্রাচীরের উপর উঠিয়া দেখিতে পান বহুসংখ্যক মুসলমান তখন মারাত্মক অস্ত্র-শস্ত্র লইয়া বাটী ঘিরিয়া ফেলিয়াছে। তখন তিনি ৭/৮ জন শিষ্য সহ লাঠি হাতে জনতার উপর ঝাঁপাইয়া পড়িলেন। ভীত ত্রস্ত জনতা যে যেদিকে পারিল ছুটিয়া পলাইল।
ইহার পর দুই পক্ষই দুইটি মামলা দায়ের করে। সমিতির উপর ঢাকার একদল লোক বিশেষ সন্তুষ্ট ছিলনা। তাই উকীলেরও অভাব হইল না। পুলিনবাবুর দুই সপ্তাহের জেল হয়। কিন্তু পুলিনবাবুর আনীত মামলাটা তদবিরের অভাবে খারিজ হইয়া যায়।”
— ভারতের বিপ্লব কাহিনী, শ্রী হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, প্রথম খন্ড, পৃষ্ঠা ১১০
কয়েকটি প্রশ্ন:
১. //সমিতির উপর ঢাকার একদল লোক বিশেষ সন্তুষ্ট ছিলনা।//
এই ‘একদল লোক’ কারা হতে পারে?
২. //ইহার পর দুই পক্ষই দুইটি মামলা দায়ের করে।... পুলিনবাবুর দুই সপ্তাহের জেল হয়। কিন্তু পুলিনবাবুর আনীত মামলাটা তদবিরের অভাবে খারিজ হইয়া যায়।//
এই ঘটনা কী আজকের বাংলার পুলিশি ব্যবস্থাকে মনে করিয়ে দেয় না?
৩. //তখন পূর্ব বঙ্গের মুসলমানেরা লর্ড কার্জন ও সিভিলিয়ানগণের উৎসাহ পাইয়া হিন্দুর প্রতি অত্যাচার করিতে দ্বিধা করিত না।//
কেন? শুনতে পাই হিন্দু মুসলমান সম্প্রীতির পীঠস্থান এই বাংলা। আধুনিক কালে বিশেষ এক রাজনৈতিক দল আসার পর থেকে নাকি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পড়ে। কিন্তু ব্রিটিশ আমলে, লর্ড কার্জনের সময় তো ওই দলটি ছিল না। নাকি ছিল?
Comments
Post a Comment